মালদা শহরের প্রান্তপল্লিতে অবস্থিত সেন্ট মেরি স্কুলে অবস্থিত চার্চে শুরু হয়ে প্রস্তুতি। আগামী ২৫ শে ডিসেম্বর যীশুর জন্মদিন উপলক্ষে সাজানো হচ্ছে চার্চ।
২৫ শে ডিসেম্বর দিনটিতে জন্ম গ্রহন করেছিলেন যীশু। তাই এই দিনটিতে খ্রীস্টান ধর্মগ্রন্থের মানুষরা খুব শ্রদ্ধার সহিত পালন করে থাকেন।চার্চের ফাদার জানান, এদিন তারা সকলে একসাথে চার্চে উপস্থিত হয়ে সকলের জন্য সুখ শান্তির জন্য প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। তিনি বলেন প্রতি বছরই তাদের চার্চে কোন না কোন আকর্ষণীয় কিছু থাকে। কিন্তু এই বছর চারিদিকে অশান্তি এত রকমের গোলযোগ থাকার কারনে তারা তেমন বিশেষ কিছু করছেন না। প্রতি বছর এই চার্চে লোক জনের ঢল নামে। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। তাই চার্চের নিরাপত্তা ও মানুষের কোন অসুবিধা না হয় সেই দিকে নজর রেখে পুলিশ প্রশাসন সকলকেই জানানো হয়েছে ব্যাবস্থা গ্রহনের জন্য।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/iVfdaCor0ZA
মালদা